নিউজ প্রবাসি ডেক্স:

ঢাকার চারটি বার ও রেস্তোরাঁয় বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন সংস্থা। শনিবার সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সমন্বয়ে এ অভিযান শুরু হয়।

অভিযানের আওতায় রয়েছে ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জ।

সিআইআইডি জানিয়েছে, ঢাকার কিছু বার ও রেস্তোরাঁয় অবৈধ উৎস থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে এসব পণ্য সরবরাহের অভিযোগ অনুসন্ধানে অভিযান চালানো হচ্ছে।

এ জন্য চারটি দল গঠন করা হয়েছে। অভিযানে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, ভ্যাট গোয়েন্দা এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts