নিউজ প্রবাসী ডেক্স:

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৫৭টি মামলা করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, বিস্ফোরিত ককটেলের অংশ, পেট্রল, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, গুলশান বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং মতিঝিল বিভাগে ৫১ জন রয়েছেন। এ ছাড়া লালবাগ বিভাগ থেকে ৪৬ জন, রমনা বিভাগ থেকে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে চারজনকে আটক করা হয়েছে।

অভিযানকালে পুলিশ দুটি বিস্ফোরিত ককটেলের অংশ, দুই লিটার পেট্রল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮টি ইয়াবা ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ছাড়া আটটি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts