নিউজ প্রবাসী ডেক্স:

জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঙ্গা নদী থেকে ৮৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি খণ্ডিত মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি বিষ্ণুমূর্তির অংশ বলে ধারণা করা হচ্ছে। এর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ব্যাটালিয়ন অধিনায়কের তত্ত্বাবধানে পাঁচবিবি থানা, বিশেষ টহল দল ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় পাঁচবিবির ফিসকাঘাট বাজারসংলগ্ন তুলসীগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় তল্লাশি করা হয়।

রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নদীর পানিতে নিমজ্জিত অবস্থায় মূর্তিটির বড় একটি খণ্ড উদ্ধার করেন অভিযান পরিচালনাকারীরা। পরে ওজন করে সেটির পরিমাণ ৮৫ কেজি পাওয়া যায়।

মূর্তিটি কষ্টিপাথরের কি না, তা যাচাই করতে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর থেকে সনদ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। তবে মূর্তিটির ঐতিহাসিক সময়কাল ও নদীতে সেটি কীভাবে এল, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts