নিউজ প্রবাসী ডেক্স:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী জোটকে বাইরে থেকে সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির আরব রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’-এর প্রধান ইউসুফ জাবারিন। তবে সরাসরি কোনো কোয়ালিশন সরকারে যোগ দিতে রাজি নন তিনি।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাবারিন বলেন, গাজায় যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের নীতির কারণে বর্তমান পরিস্থিতিতে কোনো ইসরায়েলি সরকারের অংশ হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তবে নেতানিয়াহু সরকারের পতন ঘটাতে বিকল্প সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়া যেতে পারে।
জাবারিনের এ প্রস্তাবের ফলে সরকার গঠনের আলোচনায় আরব দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। দুটি প্রধান আরব দল ‘জয়েন্ট লিস্ট’ ও ‘রা’আম’ সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নেতানিয়াহু ও তাঁর কট্টর ডানপন্থি মিত্রদের সরিয়ে বিকল্প সরকার গঠনের বিষয়ে বিরোধী শিবিরে অবশ্য মতপার্থক্য রয়েছে। বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে অনাগ্রহী হলেও তাঁর জোটের শরিক এবং বামপন্থি দলের নেতা ইয়াইর গোলান আরব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন।
গোলানের বক্তব্য, ইহুদি ও আরব ভোটারদের মধ্যে বিভাজন তৈরি করে রাজনীতি চালিয়ে যাওয়ার সুযোগ আর থাকা উচিত নয়। অন্যদিকে, আইজেনকোটের জোটের কট্টর ডানপন্থি কয়েকজন প্রতিনিধি আরব আইনপ্রণেতাদের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নাকচ করেছেন।
নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
ভোট গণনার মধ্যেই নেতানিয়াহুর লিকুদ পার্টি আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে। দলটির দাবি, ঘুষ, হুমকি, জালিয়াতি ও নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে জনরায় প্রভাবিত করার চেষ্টা হয়েছে। তবে এসব অভিযোগের