নিউজ প্রবাসী ডেক্স:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, পরীক্ষাটি আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার অন্যান্য নিয়ম ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। প্রতিদিন বেলা ১টায় পরীক্ষা শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা চলবে।
পরীক্ষার বিস্তারিত তথ্য ও পরবর্তী নির্দেশনার জন্য পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd অনুসরণ করতে বলা হয়েছে।
পাশাপাশি অন্য কোনো সূত্রের তথ্যের ওপর নির্ভর না করে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।