নিউজ প্রবাসী ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে আটক ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাদি সাবিত্রীবাঈ শঙ্কর মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) সকালে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে ৮৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সাবিত্রীবাঈ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। নাতি অভিজিৎ দীপক আটক থাকা অবস্থাতেই তাঁর মৃত্যুর ঘটনা ঘটে।

দাদির মৃত্যুর খবর পেয়ে দীপকের বাবা ভগবান ও মা অনিতা গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।

এদিকে, দীপকের পারিবারিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁকে বাড়ি ফেরার ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শনিবার দিনের বেলায় তাঁর দাদির মৃত্যুর খবর পাওয়া যায়। বিষয়টি তাঁকে সংবেদনশীলতার সঙ্গে দ্রুত জানানো হয়। একই সঙ্গে দাদির শেষকৃত্যের সময় সম্পর্কেও তাঁকে অবহিত করা হয়েছে।

তবে দীপককে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কি না, কিংবা তিনি শেষকৃত্যে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts