নিউজ প্রবাসী ডেক্স :
ব্রাহ্মণবাড়িয়াবাসীর সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তবে তার এই দুঃখপ্রকাশের পরও ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কর্মসূচি প্রতিহতের অবস্থান থেকে সরে আসেনি কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিকে ঘিরেই তৈরি হয়েছে উত্তেজনা।
জেলা প্রশাসন জানিয়েছে, শিল্পকলা একাডেমিতে ঘরোয়া অনুষ্ঠানের কথা বলা হলেও রাজনৈতিক সমাবেশের বিষয়ে আগে থেকে জানানো হয়নি। জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, শিল্পকলা একাডেমি রাজনৈতিক কর্মসূচির জন্য ব্যবহারের অনুমতি দেওয়া সম্ভব নয়। অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়েও প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এর আগে জাতীয় সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধের ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। এর প্রতিবাদে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। বিক্ষোভকারীরা হাসনাতের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাওয়ার দাবি তোলে এবং এনসিপির নির্ধারিত কর্মসূচি পালনে বাধা দেওয়ার হুঁশিয়ারি দেয়।
শনিবার দুপুরে ফেইসবুকে দুঃখ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তবে কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক জানান, তাদের কর্মসূচি এখনো বহাল রয়েছে এবং এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে।
এদিকে এনসিপির নেতারা বলছেন, পূর্বনির্ধারিত কর্মসূচি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা প্রশাসনের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সভা ও কর্মশালা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।
উদ্ভূত পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা অব্যাহত রয়েছে।

About Author
newsprobasi@gmail.com
View All Articles
Check latest article from this author !
ইউএসএআইডি ধাক্কার পরও বেকার ৩০ হাজার উন্নয়নকর্মী
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা। নিহতরা হলেন—এনায়েতের ছেলে চয়ন (২৩), দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে তাকিয়ে দেখেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চয়ন মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় নয়ন ও সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

August 29, 2026
স্থানীয় কাঁচামালের ব্যবহার বাড়ায় পোশাক রপ্তানিতে বাড়ছে দেশের আয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts