নিউজ প্রবাসী ডেক্স :

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ শিশু। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের, একজন সিলেট বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৫১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন।

এ সময় পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৩২৮ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাম ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।

শিশুদের মধ্যে সংক্রামক এ রোগের বিস্তার ও মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ তৈরি করছে। আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts