নিউজ প্রবাসী ডেক্স :
সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজের মরদেহ জানাজার জন্য নেওয়া হয়েছে ঢাকার গুলশানের আজাদ মসজিদে। স্বামীর শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি।
বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ কারাগার থেকে কঠোর নিরাপত্তায় ঢাকায় আনা হয় দীপু মনিকে। পরে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। সেখানেই ফ্রিজার ভ্যানে রাখা হয় তৌফীক নাওয়াজের মরদেহ।
দুপুরে মরদেহ নেওয়া হয় আজাদ মসজিদে। সেখানে বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফনের কথা রয়েছে।
স্বজনরা জানিয়েছেন, স্বামীর মৃত্যুতে দীপু মনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভোগার পর মঙ্গলবার রাতে ৭৬ বছর বয়সে মারা যান তৌফীক নাওয়াজ।