
নিউজ প্রবাসী ডেক্স :
তিন মাসের দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১১ মার্চ থেকে ঢাকায় শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততা পুনরায় শুরু হবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, সফরকারী পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবে ৯ মার্চ। এরপর ১১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। প্রতিটি ম্যাচই দিবারাত্রির এবং খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে। সিরিজ শেষ করে ১৬ মার্চ ঢাকা ছাড়বে পাকিস্তান দল।
এই সিরিজের মধ্য দিয়েই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জে নামবে বাংলাদেশ। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা নয় দলের মধ্যে থাকতে পারলে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত হবে। বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে দশ নম্বরে।
চলতি বছরে আন্তর্জাতিক সূচিতে বাংলাদেশের জন্য রয়েছে মোট ২৩টি ওয়ানডে ম্যাচ। ফলে পাকিস্তান সিরিজকে সামনে রেখে টাইগারদের প্রস্তুতি ও পারফরম্যান্স নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে