নিউজ প্রবাসী ডেক্স :
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী ইজিবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি দোকানে গিয়ে ধাক্কা খায়। একই সময়ে ট্রাকটিও বাজারের কয়েকটি দোকানের ওপর উঠে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts