নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার সাভারে বিদেশি পিস্তল, গুলি, নেপালি ছোরা ও বিপুল মাদকদ্রব্যসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। বৃহস্পতিবার রাতে রাজাসন পালোয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাসেল বাবু ও সজীব মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাদের কাছ থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল, ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, শর্টগানের কার্তুজ ও নেপালি ছোরা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩০০ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেয়ারডিল সিরাপ ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ ও অস্ত্র প্রদর্শন করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts