নিউজ প্রবাসী ডেক্স :
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
শুক্রবার সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হয়ে মারা যান ৩৫ বছর বয়সী বুলবুল আহমেদ। তিনি ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা পশ্চিম শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।
ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ, স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা শেখ সিফাত ও তার সহযোগীরা পূর্বের একটি মামলার জেরে বুলবুলের ওপর হামলা চালায়।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এরই মধ্যে প্রধান অভিযুক্ত শেখ সিফাতসহ ৯ জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts