নিউজ প্রবাসী ডেক্স :
থাইল্যান্ডের পর্যটননগরী ফুকেটে অবকাশযাপনের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
সম্প্রতি ফুকেট ভ্রমণে গিয়ে বিভিন্ন সময়ের ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন এই তারকা। ছবিতে তাকে দেখা গেছে আকর্ষণীয় সামার পোশাকে। পাশাপাশি বিলাসবহুল রিসোর্ট, সুইমিং পুল, নীল সমুদ্র ও সূর্যাস্তের মনোরম দৃশ্যও উঠে এসেছে তার পোস্টে।
বন্ধুদের সঙ্গে কাটানো অবকাশের নানা মুহূর্তও ছবিতে তুলে ধরেছেন মিথিলা। তার প্রকাশিত ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ। অনেকেই তার ভ্রমণ ও ছবির প্রশংসা করেছেন।
ফুকেটের প্রকৃতি নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন মিথিলা। এক পোস্টে তিনি নীল জলরাশি, সবুজ প্রকৃতি, সোনালি সূর্যাস্ত ও শান্ত সূর্যোদয়ের সৌন্দর্যের কথা উল্লেখ করেন।
ছবিগুলো প্রকাশের পর থেকেই তার পোস্টের মন্তব্যঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।