নিউজ প্রবাসী ডেক্স:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে ভারতের আবহাওয়া বিভাগ। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ নভেম্বর সকালে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২ নভেম্বর সন্ধ্যার মধ্যে উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে।

ভারতের প্রস্তাবিত ‘মুরাসু’ নামের অর্থ ঢোল। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগের ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তুলনায় মুরাসুর শক্তি কিছুটা কম হতে পারে। তবে ঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি ও ওড়িশার বিভিন্ন এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। ১ নভেম্বর থেকেই উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক প্রস্তুতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts