যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার ৩ নম্বর ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইছালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা।

সোমবার সকাল ৬টার দিকে যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রামের নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে ৮৫ বছর বয়সে মারা যান তোফাজ্জেল হোসেন। তাঁর বাবা প্রয়াত বজলুর রহমানও পাকিস্তান আমলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

মরহুমের জানাজা সোমবার বাদ আসর হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন।

জানাজায় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts