নিউজ প্রবাসী ডেক্স :

বুড়িগঙ্গা নদীতে এমএল মর্নিং বার্ড লঞ্চডুবিতে ৩৪ জনের প্রাণহানির ঘটনার ছয় বছর পার হলেও মামলার বিচার এখনো শেষ হয়নি। বিচারাধীন মামলাটি বর্তমানে যুক্তিতর্ক পর্যায়ে থাকলেও রায় কবে হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না সংশ্লিষ্টরা। এদিকে নিহতদের স্বজনরা এখনও ন্যায়বিচারের অপেক্ষায় দিন গুনছেন।
২০২০ সালের ২৯ জুন শ্যামবাজার এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় এমএল মর্নিং বার্ড ডুবে যায়। ঘটনার পর দায়ীদের বিরুদ্ধে মামলা হলেও বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিপক্ষের সময়ক্ষেপণের কারণেই বিচার বিলম্বিত হচ্ছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়নি এবং কয়েকজনকে তদন্তে অযৌক্তিকভাবে আসামি করা হয়েছে।
মামলার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুলাই। নিহতদের পরিবারের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত রায় ঘোষণা হবে এবং প্রকৃত দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts