নিউজ প্রবাসী ডেক্স :

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয় ও ব্যয়ের মধ্যে বড় ধরনের বৈষম্যের তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে বিটিভির মোট আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বিটিভির আয়ের বড় অংশ এসেছে বিজ্ঞাপন থেকে, যার পরিমাণ ৫ কোটি ৭ লাখ টাকার বেশি।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিটিভির আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, আর ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় সর্বোচ্চ ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকায় পৌঁছায়।
এদিকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া সংবাদমাধ্যমের আদলে পরিচালিত ১৬টি ওয়েবসাইট, ৩০০টির বেশি ফেসবুক আইডি এবং ১৯৯টি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, যেগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, ভুঁইফোঁড় সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, নিবন্ধন ও ডাটাবেইজ তৈরির লক্ষ্যে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদে দেওয়া তথ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৫৫টি বেসরকারি টেলিভিশন স্টেশনের অনুমোদন রয়েছে, যার মধ্যে ৩৯টি সম্প্রচারে রয়েছে। এছাড়া দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি এবং প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১ হাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts