নিউজ প্রবাসী ডেক্স :
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে বঙ্গভবনের দরবার হল।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল। তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। ৩৪৯ ভোটারের মধ্যে ৩৪০ জন ভোট দেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট।
ভোট গণনা শেষে মির্জা ফখরুলকে দেশের নতুন রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। সন্ধ্যায় নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।
শপথের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।