বিল্লাল হুসাইন।।


যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের সুরতজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গাছ বিতরণ এবং ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঢালীপাড়া একাদশ ৩-০ গোলে মীরপাড়া একাদশকে পরাজিত করে।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক মীর মনিরুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর সাইফুল ইসলাম বুলবুল, মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, পানিসারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর আব্দুর রহমান, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, মীর ফয়েজ আহম্মেদ, মাস্টার ফারুক হোসেন সহ আরও অনেকে।

হাজারো দর্শকের উপস্থিতিতে খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। দুই গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়ের পুরস্কার জেতেন ঢালীপাড়া দলের ক্যাপ্টেন মনিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts