নিউজ প্রবাসী ডেক্স:

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নির্ধারিত সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১২ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার কারণে ইউএস-বাংলার বিএস৩৮১ ও বিএস৩৮২ নম্বর ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী এসব ফ্লাইট পরিচালনা করা হবে না।

এ অবস্থায় যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ফ্লাইটের সর্বশেষ অবস্থা, টিকিট পুনরায় বুকিং এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও হালনাগাদ তথ্য যথাসময়ে যাত্রীদের জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ফ্লাইট বাতিলের কারণে নির্ধারিত সময়ে রিয়াদগামী ও ঢাকা ফেরত যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। তাই যাত্রার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সর্বশেষ তথ্য নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts