নিউজ প্রবাসী ডেক্স:

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটি।

এর আগে নিরাপত্তাজনিত পরিস্থিতিতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় এ রুটে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে রিয়াদগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়ে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের ধৈর্য ধরার পাশাপাশি সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts