আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ার পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণে অন্তত আটজন প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (১৯ অক্টোবর) এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) গভীর রাতে সরাসরি গুলি চালানোর অনুশীলনের সময় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে জাওয়িয়া শহরের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণস্থলে। সেখানে সদস্যরা গুলি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। এ সময় প্রশিক্ষণে ব্যবহৃত একটি গোলাবারুদ বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।

নিহত ও আহত ব্যক্তিরা দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

তিনি ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, দুর্ঘটনায় আটজন প্রশিক্ষণার্থী প্রাণ হারিয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

বিস্ফোরণের পেছনে কী কারণ ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts