নিউজ প্রবাসী ডেক্স :
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে লিবিয়ার তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ত্রিপোলিভিত্তিক বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা—আইওএমের সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়েছে।
ফিরে আসা বেশিরভাগ বাংলাদেশি সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার আশায় মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় গিয়েছিলেন। তাদের অনেকে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।
বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের গ্রহণ করেন। পরে আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে বাড়ি ফেরার যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়।
এর আগে গত ১৮ আগস্ট লিবিয়ার বেনগাজিতে আটক আরও ১৭৪ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts