নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি কুশসহ হোসাইন আব্দুল কাদের শেখ নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়। ডিএনসির তথ্য অনুযায়ী, ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন ৪৮ বছর বয়সী কাদের শেখ।
পরে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে লুকানো অবস্থায় তিন কেজি কুশ উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ৪০০ ডলার, ১ হাজার ৫৫০ থাই বাথ ও ৪০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশে কয়েকজনের সহযোগিতায় থাকার ব্যবস্থা ও মাদক চোরাচালানের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএনসি।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।