নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে হালিশহর ঈদগাঁও এলাকায় বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিকদের ভাষ্য, সকাল ৮টা থেকে দুলহান কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ শুরু হয়। দুপুর আড়াইটার দিকে এক প্রার্থী ভোটে কারচুপি ও জালভোটের অভিযোগ তুললে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে তাদের লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয়। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে হালিশহর থানার ওসিসহ চার-পাঁচজন পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছে পুলিশ।
সংঘর্ষের পর শ্রমিকরা কদমতলী বাস টার্মিনাল, অলঙ্কার ও একে খান মোড় এলাকায় সড়ক অবরোধ করেন। এতে চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলার বাস ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলে এই অবরোধ।
পুলিশ জানিয়েছে, ভোটগ্রহণে বিলম্ব হওয়ায় ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। এ নিয়ে এক পক্ষ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। পরে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
২০১৭ সালের পর এবারই সংগঠনটির নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বিভিন্ন জটিলতায় কয়েক দফা পেছানোর পর মঙ্গলবার ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts