নিউজ প্রবাসী ডেক্স :
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন।
পুলিশ জানায়, ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা একটি মামলায় বিদিশাকে চলতি বছরের ২০ মে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মামলাটি ২০০৮ সালে করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। তার অভিযোগ, ২০০১ সালে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট ৮০ লাখ টাকায় বিক্রির কথা বলে তার কাছ থেকে ৭৫ লাখ টাকা নেওয়া হলেও পরে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি।
পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে বিদিশা ৭২ লাখ টাকার একটি চেক দেন। তবে পর্যাপ্ত অর্থ না থাকায় সেই চেকও প্রত্যাখ্যাত হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আদালতের রায়ের পর জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে বিদিশাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts