নিউজ প্রবাসী ডেক্স :

রোজার সময়সূচি মেনে সকালেই সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে প্রবেশ করেন। সকালবেলায় প্রধানমন্ত্রীর উপস্থিতি দেখে অনেক কর্মকর্তা-কর্মচারী বিস্মিত ও অনুপ্রাণিত হয়েছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, অফিসে এসে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা কারা কারা দপ্তরে উপস্থিত হয়েছেন—সে বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি মৌখিকভাবে নির্দেশনা দেন, যেন সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে উপস্থিত থাকেন এবং দায়িত্ব পালনে আরও যত্নবান হন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পরদিন থেকেই তিনি সচিবালয়ে দপ্তরে নিয়মিত অফিস করছেন। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে কাজ চালিয়ে যান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts