নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক বাগানবাড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর বিচ্ছিন্ন মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপে থাকা একটি শপিং ব্যাগ থেকে খণ্ডিত অঙ্গগুলো উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত দেহের বাকি অংশের সন্ধান পাওয়া যায়নি।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, নিহত তরুণীর পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে জানানো হয়েছে। উদ্ধার হওয়া অঙ্গগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোথাও ওই তরুণীকে হত্যা করে পরিচয় গোপন ও লাশ গুমের উদ্দেশ্যে দেহ টুকরো করে কালভার্টের নিচে ফেলে রাখা হয়েছে।
ঘটনার রহস্য উদ্ঘাটন, নিহতের পরিচয় শনাক্ত এবং দেহের বাকি অংশ উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts