নিউজ প্রবাসী ডেক্স :

প্রবীণ রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। রোববার ভোর ৪টা ১৮ মিনিটে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
রাজনীতিতে দীর্ঘ পথচলায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আবদুস সাত্তারের সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হন।
বিএনপি সরকারের সময় তিনি ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং ১৯৯৬ সালের স্বল্পমেয়াদি সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিধান সংযোজন করা হয়।
২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, আইনজীবী মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts