নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনে নতুন করে কথা বলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।
সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডন গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে ছেলে সালমানের সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও কথা বলেন নীলা চৌধুরী।
তার দাবি, শাবনূরের সঙ্গে সালমান শাহর কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সালমান বরং শাবনূরকে ছোট বোনের মতো দেখতেন এবং তার প্রতি স্নেহশীল ছিলেন।
শাবনূরও বিভিন্ন সময়ে সালমানকে ভাইয়ের মতো দেখতেন বলে জানিয়েছেন। তার ভাষ্য, সালমানের নিজের কোনো বোন না থাকায় তিনি শাবনূরকে ছোট বোনের মতোই স্নেহ করতেন।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। পরে ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে প্রথমবার জুটি বাঁধেন তিনি। এরপর একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তারা।
সালমান শাহর মাত্র চার বছরের অভিনয়জীবনে ২৭টি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। ‘তুমি আমার’, ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ বেশ কয়েকটি সিনেমায় তাদের জুটি দর্শকপ্রিয়তা পায়।
পর্দার বাইরেও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন শাবনূর। শুটিংয়ের সুবাদে দুই পরিবারের মধ্যেও ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে জানান তিনি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় মারা যান সালমান শাহ। তার মৃত্যুর পর প্রায় তিন দশক ধরে নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যে বারবার উঠে এসেছে শাবনূরের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি।
তবে শাবনূরের বক্তব্যের পর এবার সালমান শাহর মা নীলা চৌধুরীর বক্তব্যেও একই বিষয় সামনে এসেছে—সালমান ও শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts