নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
ইয়ার্ড কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস বের হতে দেখে কয়েকজন শ্রমিক সেখানে এগিয়ে যান। কিছুক্ষণ পর কয়েকজন শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে, গ্যাস নির্গমনের কারণ এবং শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা পরিদর্শনের পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts