নিউজ প্রবাসী ডেক্স :
কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বুধবার দুপুর থেকে বন্ধ থাকা সরবরাহ শুক্রবার গভীররাতে আবার শুরু হতে পারে বলে জানিয়েছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি—আরপিজিসিএল।
কর্মকর্তারা জানান, আগে আসা একটি এলএনজিবাহী জাহাজ টার্মিনালে ভেড়ানো না যাওয়ায় নতুন কার্গো আনার উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে নতুন কার্গো টার্মিনালে ভেড়ানোর কথা রয়েছে। এরপর রাত ২টার দিকে গ্যাস সরবরাহ শুরু হতে পারে।
সামিটের টার্মিনাল বন্ধ থাকায় এরই মধ্যে গ্যাস সংকট তীব্র হয়েছে। বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, সিএনজি স্টেশন ও বাসাবাড়িতে গ্যাসের চাপ কমেছে। টার্মিনালটি চালু হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।