নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরী আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করে। বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনার মধ্যেই সুইমিং পুলে কাটানো সময়ের একগুচ্ছ ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ছবিগুলোতে পুলের পানিতে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে দেখা গেছে এই অভিনেত্রীকে। কোথাও কাঁধ পর্যন্ত পানিতে, আবার কোথাও পানির খুব কাছাকাছি থেকে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে পূজা লেখেন, ‘জলের ভেতরে নয়, ডুবে যাচ্ছি মুহূর্তের গভীরে।’ তাঁর এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের নানা মন্তব্যে মুখর হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।
সম্প্রতি পূজার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়ালেও তিনি জানিয়েছেন, এখনো তাঁর বিয়ে হয়নি। তবে পারিবারিকভাবে বিয়ের বিষয়টি চূড়ান্ত রয়েছে।
কাজের ক্ষেত্রে পূজাকে সর্বশেষ বড় পর্দায় ‘মাসুদ রানা’ সিনেমায় দেখা গেছে। এর আগে রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দম’ সিনেমায় অভিনয় করেও দর্শকের প্রশংসা পেয়েছিলেন এই চিত্রনায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts