নিউজ প্রবাসী ডেক্স :
সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে বিরোধ। প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’। তবে আয়োজকরা বলছেন, পূর্বনির্ধারিত সময়েই নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।
আগামী ২৮ আগস্ট লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে প্রচার চলছে। বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’-এর ব্যানারে সভা করে নৌকাবাইচ বাতিলের দাবি জানানো হয়।
অন্যদিকে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছেন, নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চলছে এবং নির্ধারিত সময়েই প্রতিযোগিতা হবে।
তবে বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানিয়েছেন, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ আয়োজন করতে দেওয়া হবে না।