নিউজ প্রবাসী ডেক্স :

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসছে। তবে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় অধিবেশন কে পরিচালনা করবেন—এ নিয়ে আলোচনা চলছে। সংখ্যাগরিষ্ঠ দলের ভিত্তিতে একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভাপতিত্বের দায়িত্ব দেওয়া যেতে পারে বলে মত দিয়েছেন আইনজ্ঞরা।
সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির মনোনয়নে জ্যেষ্ঠ সদস্যদের মধ্য থেকে একজনকে প্রথম দিনের বৈঠকে সভাপতির দায়িত্ব দেওয়ার বিষয়ে ভাবনা চলছে। এ ক্ষেত্রে কয়েকজন অভিজ্ঞ সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ কোনো সদস্য সংসদে সভাপতিত্ব করতে পারেন—যার নজির অতীতেও রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রথম দিনের অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মাধ্যমে এই সাংবিধানিক শূন্যতার অবসান ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts