নিউজ প্রবাসী   ডেক্স ::
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৫১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শরীরে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন আরও ৯৯ জন। সব মিলিয়ে পাঁচ মাসে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫০ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯ জন। এ সময়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১ হাজার ৯৮ জন।
হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৩৮০ জন। এরপর সিলেট বিভাগে ১৪৩, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, খুলনায় ৩৩ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী হিসেবে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন।
দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এখন ১ লাখ ৫২ হাজার ৭৩৬। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬৫১ জনের শরীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts