নিউজ প্রবাসী ডেক্স :
নিজস্ব প্রতিবেদক: দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে মোট ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন।
বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৭৩ জন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৭৮১ জনকে ভর্তি করা হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৬৯ জন, চট্টগ্রামে ২১০ জন, বরিশালে ১১০ জন, সিলেটে ৬৬ জন, ময়মনসিংহে ৪৩ জন, খুলনায় ৩৮ জন, রাজশাহীতে ৩১ জন এবং রংপুর বিভাগে ১৪ জন রয়েছেন।
এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৬০০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৩১ জন হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ২৪৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts