নিউজ প্রবাসী ডেক্স :
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচন নিরাপত্তাবিষয়ক ভাষণ প্রধান টেলিভিশন চ্যানেলে সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এসব গণমাধ্যমের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে তাদের সম্প্রচার লাইসেন্স বাতিলের আহ্বান জানান।
বৃহস্পতিবার রাতে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেওয়া প্রেসিডেন্টের বক্তব্য প্রচার না করা গণমাধ্যমগুলোর দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তার অভিযোগ, এবিসি ও এনবিসি ইচ্ছাকৃতভাবে ভাষণটি মূল সম্প্রচার চ্যানেলে দেখায়নি।
তবে সংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যমগুলো জানিয়েছে, ভাষণটি পুরোপুরি উপেক্ষা করা হয়নি। এবিসি তাদের লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও রেডিওতে, এনবিসি তাদের স্ট্রিমিং সেবা NBC News Now-এ এবং সিএনএন তাদের ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্মে ভাষণটি সরাসরি সম্প্রচার করেছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী কোনো গণমাধ্যম কী প্রচার করবে, সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে। ফলে প্রেসিডেন্টের দাবি বাস্তবায়নের সাংবিধানিক ভিত্তি নেই।
ভাষণে ট্রাম্প আবারও ২০২০ সালের নির্বাচনে অনিয়ম ও বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তোলেন। যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আগেই জানিয়েছে, ওই নির্বাচনের ফল পরিবর্তনে চীনের হস্তক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
হোয়াইট হাউসের পক্ষ থেকে ভাষণের আগে বলা হয়েছিল, নির্বাচন ছাড়াও ইরান, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন ট্রাম্প। তবে ভাষণের বড় অংশজুড়ে ছিল নির্বাচন-সংক্রান্ত অভিযোগ ও সমালোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts