নিউজ প্রবাসী ডেক্স :গগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগগ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন লোকেশ রাহুল। ৮৭ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ রান করেছেন ভারতের এই কিপার-ব্যাটসম্যান।

রোহিত শর্মা আউট হওয়ার পর ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রাহুল। ৪১ বলে পূর্ণ করেন ফিফটি। এরপর একই গতিতে ব্যাট চালিয়ে ৮০ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

সেঞ্চুরির পরও থামেননি রাহুল। পরের সাত বলে তিনটি ছক্কা ও একটি চার মেরে ইনিংসকে আরও বড় করেন। শেষ পর্যন্ত তার ১২৯ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ছয়টি ছক্কা।

ওয়ানডেতে রাহুলের আগের সর্বোচ্চ রান ছিল ১১২, যা তিনি গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে করেছিলেন। পাঁচ ইনিংস পর সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি রাহুলের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। ছয় ইনিংসের তিনটিতে পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি।

রাহুলের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে তৃতীয় ওয়ানডেতে ভারত ৭ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts