ছয় মাসের ইরান যুদ্ধ: জয়ের দাবির মাঝেও কাটেনি অচলাবস্থা
নিউজ প্রবাসী ডেক্স: সংঘাত দীর্ঘায়িত হওয়ায় বাড়ছে মানবিক সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক চাপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর ছয় মাস পূর্ণ হলেও কোনো পক্ষই এখন পর্যন্ত স্পষ্ট ও চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। সামরিক হামলা, পাল্টা প্রতিক্রিয়া, অর্থনৈতিক অবরোধ ও কূটনৈতিক চাপের মধ্য দিয়ে সংঘাতটি এখন দীর্ঘস্থায়ী এক
নেপালে বন্যার বিভীষিকা: ৫৭৯ প্রাণহানি, মর্গে জায়গা নেই, নতুন বানের আশঙ্কা
নিউজ প্রবাসী ডেক্স : নেপালের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। এখনো দুই হাজারের বেশি মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন নদীতে ভেসে আসা মরদেহ উদ্ধারের কারণে ভাটির একাধিক এলাকার হাসপাতাল ও মর্গে দেখা
নিত্যপণ্যের বাজারে নতুন চাপ, আটা-ময়দার সঙ্গে বাড়ল তেল ও চিনির দাম
নিউজ প্রবাসী ডেক্স : ঢাকার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। গত সপ্তাহে আটা ও ময়দার দাম বাড়ার পর এবার তেল ও চিনির দামও ঊর্ধ্বমুখী। অন্যদিকে কয়েক সপ্তাহ ধরে ডিমের দামও চড়া রয়েছে। কিছু পণ্যের দাম বাড়ার পাশাপাশি বাজারে সরবরাহ সংকটের অভিযোগও করছেন ক্রেতারা।
ঝিকরগাছার শংকরপুরে ‘জুলাই স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠল
বিল্লাল হুসাইন, যশোর।। যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। শুক্রবার (২৯ আগস্ট) বিকালে বাঁকুড়া জে-কাঠি দাখিল মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ সূচনা করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন
সৌদির আগুনে নিভে যাওয়া সাত প্রবাসীর শেষ বিদায়ে আত্রাইজুড়ে শোক নওগাঁ প্রতিনিধি সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মরদেহ দেশে ফেরার পর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাতটি খাটিয়া পাশাপাশি রেখে স্বজনদের শেষ বিদায় জানানোর দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত শত শত মানুষ। শুক্রবার সকাল ১০টায় আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ নিহতদের স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নিহতদের মধ্যে গণ্ডগোহালী গ্রামের দুই সহোদর মোহন আলী ও সুমন আলীর মৃত্যুতে সবচেয়ে বেশি শোক নেমে এসেছে তাদের পরিবারে। দুই ছেলেকে হারিয়ে বাবা গুফফার প্রামাণিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ধারদেনা করে সন্তানদের বিদেশে পাঠিয়েছিলেন। এখন সন্তানহারা হওয়ার পাশাপাশি সেই দেনা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়েও তিনি দিশেহারা। জানাজা শেষে মরদেহগুলো নিজ নিজ গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। গণ্ডগোহালী গ্রামের চার প্রবাসীর মরদেহ বিকালে পুনরায় জানাজা শেষে একই কবরস্থানে পাশাপাশি খোঁড়া কবরে দাফন করা হয়। গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগলে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। সৌদি কর্তৃপক্ষের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় এখন পর্যন্ত নয়জনের পরিচয় নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। নিহত সাতজন হলেন—গণ্ডগোহালী গ্রামের মোহন আলী, তার ভাই সুমন আলী, রুবেল প্রামাণিক ও কলিমউদ্দিন ইসলাম, উদনপৈ গ্রামের মো. ফরিদ, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। পরিচয় নিশ্চিত হওয়া নয়জনের মরদেহ বৃহস্পতিবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাকি সাতজনের পরিচয় এখনো নিশ্চিত না হওয়ায় তাদের মরদেহ দেশে ফেরানোর সময় নির্ধারণ করা যায়নি। নিহতদের স্বজনরা দ্রুত মরদেহ শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, পরিচয় নিশ্চিত না হওয়া বাকি মরদেহগুলোর ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। প্রক্রিয়া শেষ হলে সেগুলো দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের পরিবার পুনর্বাসনেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
সৌদির আগুনে নিভে যাওয়া সাত প্রবাসীর শেষ বিদায়ে আত্রাইজুড়ে শোক নওগাঁ প্রতিনিধি সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মরদেহ দেশে ফেরার পর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাতটি খাটিয়া পাশাপাশি রেখে স্বজনদের শেষ বিদায় জানানোর দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত শত শত
লর্ডস টেস্টে ইমরানপুত্রদের বিস্ফোরক অভিযোগ, সাক্ষাৎকার ঘিরে পিসিবির তীব্র ক্ষোভ
নিউজ প্রবাসী ডেক্স : লন্ডনের লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ক্রিকেটের চেয়ে বেশি আলোচনায় এসেছে মাঠের বাইরের ঘটনা। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই স্পোর্টসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের সাক্ষাৎকার সম্প্রচারকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল অ্যাথার্টনের নেওয়া
এআই যুগে বাড়ছে নতুন পেশা, চাহিদায় ‘এআই কনটেন্ট এডিটর’
নিউজ প্রবাসী ডেক্স : কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের সঙ্গে লেখালেখি ও গণমাধ্যমে তৈরি হচ্ছে নতুন কর্মক্ষেত্র। এআইয়ের তৈরি খবর, প্রতিবেদন, বিজ্ঞাপনের লেখা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট প্রকাশের আগে তথ্য যাচাই, ভুল সংশোধন এবং ভাষাকে পাঠকবান্ধব করার জন্য বাড়ছে দক্ষ এআই কনটেন্ট এডিটরের চাহিদা। বিশেষজ্ঞদের মতে, এ পেশায় কাজ করতে ভাষা
নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ৫৩৮, নিখোঁজ প্রায় এক হাজার
নিউজ প্রবাসী ডেক্স : নেপালের হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ বা যোগাযোগবিচ্ছিন্ন রয়েছেন অন্তত ৯৭৭ জন। আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ। নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যার প্রবল স্রোতে রাসুয়াসহ কয়েকটি জেলার জনপদ, সড়ক, সেতু
মিরপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার প্রতিবেশী কারাগারে
নিউজ প্রবাসী ডেক্স : রাজধানীর মিরপুরের শাহ আলী থানাধীন এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। অভিযুক্ত সুমন মিয়া (৩২)কে বৃহস্পতিবার রাতে শাহ আলী রয়েল সিটি পকেট গেট সংলগ্ন এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে
তারেকের দিল্লি সফর নিয়ে জটিল সমীকরণ, হাসিনা ইস্যুতেই আটকে ঢাকা-দিল্লি সম্পর্ক
ছবি প্রতীকী , এআই দ্বারা নির্মিত। নিউজ প্রবাসী ডেক্স : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরে নিতে আগ্রহী ভারত। তবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে ঢাকা-দিল্লির সম্পর্কে তৈরি হওয়া জটিলতায় এখনো চূড়ান্ত হয়নি সম্ভাব্য এ সফর। ভারতের দৃষ্টিতে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের নতুন