বিল্লাল হুসাইন, যশোর।।
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। শুক্রবার (২৯ আগস্ট) বিকালে বাঁকুড়া জে-কাঠি দাখিল মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ সূচনা করেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন শংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিসার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি নজরুল ইসলাম খান, বাইতুল মাল সম্পাদক শেখ আব্দুল রকিম, উপজেলা নেতা হাফেজ রিজাউল ইসলাম, শংকরপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা আবুল বাশার, বর্তমান আমির জামিরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমান, সাজু আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলা জমে ওঠে। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। পরে জে-কাঠি পশ্চিমপাড়া দল জয়লাভ করে এবং পুরস্কার নিয়ে আনন্দ-উল্লাসে মাঠ ছাড়ে।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে সম্প্রীতি, শৃঙ্খলা ও খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।

সৌদির আগুনে নিভে যাওয়া সাত প্রবাসীর শেষ বিদায়ে আত্রাইজুড়ে শোক নওগাঁ প্রতিনিধি সৌদি আরবের রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মরদেহ দেশে ফেরার পর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সাতটি খাটিয়া পাশাপাশি রেখে স্বজনদের শেষ বিদায় জানানোর দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত শত শত মানুষ। শুক্রবার সকাল ১০টায় আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ নিহতদের স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নিহতদের মধ্যে গণ্ডগোহালী গ্রামের দুই সহোদর মোহন আলী ও সুমন আলীর মৃত্যুতে সবচেয়ে বেশি শোক নেমে এসেছে তাদের পরিবারে। দুই ছেলেকে হারিয়ে বাবা গুফফার প্রামাণিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ধারদেনা করে সন্তানদের বিদেশে পাঠিয়েছিলেন। এখন সন্তানহারা হওয়ার পাশাপাশি সেই দেনা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়েও তিনি দিশেহারা। জানাজা শেষে মরদেহগুলো নিজ নিজ গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। গণ্ডগোহালী গ্রামের চার প্রবাসীর মরদেহ বিকালে পুনরায় জানাজা শেষে একই কবরস্থানে পাশাপাশি খোঁড়া কবরে দাফন করা হয়। গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগলে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। সৌদি কর্তৃপক্ষের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় এখন পর্যন্ত নয়জনের পরিচয় নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। নিহত সাতজন হলেন—গণ্ডগোহালী গ্রামের মোহন আলী, তার ভাই সুমন আলী, রুবেল প্রামাণিক ও কলিমউদ্দিন ইসলাম, উদনপৈ গ্রামের মো. ফরিদ, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। পরিচয় নিশ্চিত হওয়া নয়জনের মরদেহ বৃহস্পতিবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাকি সাতজনের পরিচয় এখনো নিশ্চিত না হওয়ায় তাদের মরদেহ দেশে ফেরানোর সময় নির্ধারণ করা যায়নি। নিহতদের স্বজনরা দ্রুত মরদেহ শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, পরিচয় নিশ্চিত না হওয়া বাকি মরদেহগুলোর ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। প্রক্রিয়া শেষ হলে সেগুলো দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের পরিবার পুনর্বাসনেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
Previous Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts