নিউজ প্রবাসী ডেক্স:

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি হোটেলে গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার রাতে শহরের বোরা সার্ভিস এলাকার বিলাস ইন হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলের মালিক ও লিজগ্রহীতার মধ্যে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের সূত্রপাত। লিজসংক্রান্ত বিরোধের জেরেই হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গুয়াহাটি পুলিশ জানিয়েছে, হোটেলের লিজগ্রহীতা নিজেই গুলি চালিয়েছেন। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। হামলায় ব্যবহৃত পিস্তলটিও জব্দ করেছে পুলিশ।

নিহত পাঁচজনই হোটেলমালিকের পরিচিত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাঁর চিকিৎসা চলছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে। হামলার আগে ও পরের ঘটনাপ্রবাহও খতিয়ে দেখছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts