নিউজ প্রবাসী ডেস্ক

দেশের আট জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৯টি ক্যাটাগরিতে ১৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। জেএসসি, এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা পদভেদে আবেদনের সুযোগ পাবেন।

নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নোয়াখালী, ঝিনাইদহ, নড়াইল, রাজবাড়ী, জামালপুর, মাগুরা, যশোর ও রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মী নেওয়া হবে। সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দারা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ করা হচ্ছে টেলিটকের অনলাইন পোর্টালের মাধ্যমে।

জেলাভিত্তিক নিয়োগের মধ্যে নোয়াখালীতে চার ক্যাটাগরিতে ২২ জন, ঝিনাইদহে দুই ক্যাটাগরিতে ১১ জন, নড়াইলে দুই ক্যাটাগরিতে চারজন, রাজবাড়ীতে এক ক্যাটাগরিতে পাঁচজন, জামালপুরে ১১ ক্যাটাগরিতে ৬২ জন, মাগুরায় সাত ক্যাটাগরিতে ১৩ জন, যশোরে পাঁচ ক্যাটাগরিতে ২৩ জন এবং রাঙ্গামাটিতে এক ক্যাটাগরিতে ছয়জন নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। বেতন স্কেল পদ অনুযায়ী ৮ হাজার ২৫০ টাকা থেকে ৫২ হাজার ৯০০ টাকা পর্যন্ত। তবে শিক্ষাগত যোগ্যতা, পদসংখ্যা ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট জেলার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের শেষ সময় জেলা অনুযায়ী ভিন্ন। নড়াইল ও ঝিনাইদহের আবেদন ২২ নভেম্বর, জামালপুরের ২৫ নভেম্বর, নোয়াখালীর ২৬ নভেম্বর, রাজবাড়ীর ৩০ নভেম্বর, মাগুরার ৭ ডিসেম্বর, যশোরের ১৭ ডিসেম্বর এবং রাঙ্গামাটির ২১ ডিসেম্বর ২০২৬ তারিখে শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট জেলার টেলিটক ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে হবে।

অনলাইনে আবেদন করতে প্রার্থীকে সংশ্লিষ্ট নিয়োগ পোর্টালে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন জমা দিতে হবে। আবেদন শেষে পাওয়া Applicant’s Copy-তে থাকা User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে নির্ধারিত ফি জমা দিতে হবে।

চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট জেলার মূল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করারও নির্দেশনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts