নিউজ প্রবাসী ডেস্ক

২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। চারটি শাখায় বাংলা ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট ১ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের সব শাখায় বাংলা ভার্সনে এবং মূল শাখায় ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা শিফটে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে চূড়ান্ত শিক্ষার্থী নির্বাচন করা হবে। আগামী ১৫ ডিসেম্বর এ লটারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শাখাভিত্তিক আসনসংখ্যা

মূল শাখায় বাংলা ভার্সনের প্রভাতি শিফটে ২৭৫টি এবং দিবা শিফটে ২২০টি আসন রয়েছে। ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা শিফটে ১১০টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে। এ শাখায় মোট আসন ৭১৫টি।

অন্যদিকে ধানমন্ডি শাখায় দুই শিফটে ১৭০টি, বসুন্ধরা শাখায় ৩৩০টি এবং আজিমপুর শাখায় ৩৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

নির্ধারিত এলাকার শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts