নিউজ প্রবাসী ডেক্স :

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দাপুটে ফুটবল উপহার দিয়ে তিউনিসিয়াকে ৩-১ গোলে পরাজিত করেছে নেদারল্যান্ডস। এই জয়ে সাত পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ডাচরা।
ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেদারল্যান্ডস। তৃতীয় মিনিটেই তিউনিসিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিহিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। মাত্র চার মিনিট পর ব্রায়ান ব্রবির জোরালো ভলিতে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে হাজেম মাস্তুরির গোলে ব্যবধান কমায় তিউনিসিয়া। তবে ৬২তম মিনিটে ইয়ান পল ফন হেকের হেড প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোতে উঠেছে রোনাল্ড কুমানের দল। একই গ্রুপ থেকে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে জাপান। চার পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে পরের পর্বে খেলবে সুইডেন। অন্যদিকে তিন ম্যাচেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তিউনিসিয়া।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ বত্রিশে ব্রাজিলকে এড়িয়ে মরক্কোর বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস, যা তাদের জন্য তুলনামূলক সুবিধাজনক ড্র হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts