নিউজ প্রবাসী ডেক্স :

আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত আইন অনুযায়ীই দলটির বিরুদ্ধে তদন্ত ও বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্তে মানবতাবিরোধী অপরাধ বা সন্ত্রাসের অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনের বিধান অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তাদের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে।
রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক দল হিসেবেও বিচার সম্ভব। তিনি উল্লেখ করেন, ১৯৭৩ সালের ট্রাইব্যুনাল আইন, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন এবং পরবর্তী সংশোধনীগুলো আওয়ামী লীগ সরকারের সময়ই প্রণয়ন ও সংশোধন করা হয়েছিল।
প্রধান কৌঁসুলি বলেন, সংগঠন হিসেবে দোষী সাব্যস্ত হলে আদালতের রায়ের ভিত্তিতে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। একই সঙ্গে আইনে সংগঠনের সম্পদ বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়াই উচিত। আইন অনুযায়ী অন্য আসামিদের মতোই তার জন্যও একই ধরনের ব্যবস্থা প্রযোজ্য হবে।
তিনি আরও জানান, জুলাই আন্দোলন দমন, গুম, অপহরণ, ক্রসফায়ারসহ বিভিন্ন অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তে আওয়ামী লীগের পাশাপাশি অন্য কোনো ব্যক্তি বা সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আমিনুল ইসলাম বলেন, তদন্ত সংস্থা স্বাধীনভাবে কাজ করছে এবং তদন্ত কার্যক্রমে কোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপ নেই। বর্তমানে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts