নিউজ প্রবাসী ডেক্স :

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল শুরু হওয়ার আগে আট দলের ১৮ জন খেলোয়াড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন। এই পর্বে আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না তারা।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। দুই দলের চারজন করে খেলোয়াড়ের নাম রয়েছে এই তালিকায়। এছাড়া ফ্রান্স ও সুইজারল্যান্ডের তিনজন করে, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও নরওয়ের একজন করে ফুটবলার সতর্ক অবস্থায় আছেন।
ফিফার নিয়ম অনুযায়ী, নকআউট পর্বে নির্দিষ্ট সংখ্যক হলুদ কার্ড জমা হলে এক ম্যাচের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হতে হয়। শেষ বত্রিশ, শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনালের মধ্যে দুটি ম্যাচে হলুদ কার্ড পাওয়া খেলোয়াড় পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। তবে কোয়ার্টার-ফাইনালের পর হলুদ কার্ডের হিসাব নতুন করে শুরু হওয়ায় শুধুমাত্র হলুদ কার্ডের কারণে ফাইনাল মিস করার সুযোগ নেই। সেমিফাইনালে লাল কার্ড পেলে তবেই ফাইনালে নিষিদ্ধ হতে হবে।
নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, ডেক্লান রাইস ও মার্ক গেহি, মরক্কোর আশরাফ হাকিমি, ফ্রান্সের মানু কোনে, স্পেনের ফেরান তোরেস, আর্জেন্টিনার গনজালো মন্তিয়েল এবং সুইজারল্যান্ডের গ্রানিত জাকা।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স–মরক্কো, স্পেন–বেলজিয়াম, নরওয়ে–ইংল্যান্ড এবং আর্জেন্টিনা–সুইজারল্যান্ড। প্রতিটি ম্যাচেই কার্ড পরিস্থিতির দিকে বিশেষ নজর থাকবে দলগুলোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts