নিউজ প্রবাসী ডেক্স :

দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের দৈনন্দিন অভ্যাস পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে সবাই সচেতন হলে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সোমবার বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, ব্যবহৃত টিস্যু বা অন্য কোনো বর্জ্য তিনি কখনো রাস্তায় ফেলেন না। সারাদিন ব্যবহৃত টিস্যু নিজের পকেটে রেখে বাসায় ফিরে ডাস্টবিনে ফেলেন। এ ধরনের ছোট ছোট অভ্যাসই পরিচ্ছন্ন পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা ও দেশ পরিষ্কার রাখার দায়িত্ব সবার। পানির বোতল, পলিথিন বা অন্যান্য বর্জ্য যেখানে-সেখানে ফেলে পরিবেশ দূষণ করা উচিত নয়। নিজের ঘর যেমন সবাই পরিষ্কার রাখে, তেমনি দেশকেও নিজের ঘরের মতো যত্ন নিতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ দূষণের নেতিবাচক প্রভাব বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে। তাই সবাইকে সচেতন হয়ে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts