নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে সেলুনের কর্মী ও গ্রাহক রয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ১টার দিকে ‘আরমান সেলুনে’ এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭), ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফারুকের শরীরের ৫০ শতাংশসহ অন্যদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। সাকিবের আঘাত তুলনামূলক কম হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি নয়জন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার কারণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। বংশাল থানার পুলিশ জানিয়েছে, বন্ধ কক্ষে গ্যাস জমে থাকার পর লাইটার জ্বালানোর কারণে বিস্ফোরণ ঘটে এবং এতে আগুনের শিখায় সবাই দগ্ধ হন।
অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহত দাবি করেছেন, সেলুনের এসি বিস্ফোরিত হওয়ার পরই আগুনের সূত্রপাত হয়।
ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় তাদের কাছে কোনো কল বা তথ্য পৌঁছায়নি।
এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বার্ন ইনস্টিটিউটে গিয়ে আহতদের খোঁজ নেন। তিনি বলেন, দগ্ধদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এসিসহ বৈদ্যুতিক যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts